সড়ক পরিবহন আইনের সংশোধনী আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের নেতারা। তারা সড়ক পরিবহন শিল্পের মালিক-শ্রমিকদের স্বার্থের অনুকূলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দাবিটি পেশ করেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় তেজগাঁও ট্রাক টার্মিনাল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন সড়ক পরিবহন শ্রমিক নেতারা।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহাম্মদ, কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মুকবুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন : বাংলাদেশ ট্রাকচালক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ওয়াজি উল্লাহ, ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির, কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশনের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব, সহসভাপতি মাছুম পাটোয়ারী, আবুল কাশেম পাটোয়ারী, আবুল হাশেম, সালাউদ্দিন খান টিপু, ইউনুছ বেপারী, গোলাম ফারুক, আরিফুর রহমান রুবেল, মিজানুর রহমান, মোরশেদ হোসেন নিজামী, মনিরুল ইসলাম চৌধুরী, মাঈন উদ্দিন, জামাল হোসেন, মিজানুর রহমান, জয়নাল আবেদীন, আলাউদ্দিন ফারুক প্রমুখ।
