আফগানিস্তানের রাজধানী কাবুলে দুইটি মিনিবাসে বোমা হামলায় অন্তত সাত জন নিহত এবং আরো ছয় জন আহত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর হাজারা সংখ্যালঘু এলাকায় এই বোমা হামলার ঘটনা ঘটে। দুই কিলোমিটার দূরে বোমা হামলা চালানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, একটি হামলায়ই ছয় জন নিহত এবং দুই জন আহত হয়। আরেকটি হামলা হয় মোহাম্মদ আলী জিন্নাহ হাসপাতালের সামনে যেখানে এক জন নিহত এবং চার জন আহত হয়। —আলজাজিরা
