উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের সামরিক শক্তি বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ গতকাল এই খবর দিয়েছে। উত্তর কোরিয়ার সেন্ট্রাল মিলিটারি কমিশনের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেছেন, দেশের সামগ্রিক শক্তি বাড়াতে হবে। এছাড়া কোরীয় উপদ্বীপের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় তিনি সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন। তবে এজন্য সামরিক বাহিনীকে কী ধরনের তত্পরতা চালাতে হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কেসিএনএ। উত্তর কোরিয়ার সামগ্রিক জাতীয় প্রতিরক্ষা বিষয়ক নতুন অবস্থা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিম জং উন আলোচনা করেন। —পার্টস টুডে
