এইচএসসি উচ্চশিক্ষা অর্জনের প্রধান সিঁড়ি। এখানে ভালো করতে পারলে উচ্চশিক্ষার পথ অনেকখানি সহজ হয়ে যায়। আজ পরীক্ষার কিছু পরামর্শ জেনে নিই।
অনুশীলন ও আত্মবিশ্বাস
অনুশীলন মাধ্যমে নিজেকে যোগ্য ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। তোমরা অনুশীলন করে নিজেদের যোগ্য করে পরীক্ষায় অবতীর্ণ হবে। সাফল্যের জন্যে যথাযথভাবে অনুশীলন করতে হবে। এ সময় অহেতুক বিষয়গুলি না পড়ে প্রয়োজনীয় ও অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। অতীতে পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। বিগত বছরের প্রশ্নগুলো স্ট্যাডি করে যেসব প্রশ্ন বারবার এসেছে, সেগুলোর প্রতি জোর দিতে হবে। যে প্রশ্নগুলোর উত্তর সময়ে সময়ে পরিবর্তন হয় সেসব প্রশ্নের সঠিক উত্তর জেনে নিতে হবে। যেমন : জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী? (পুরাতন বই-এ নিশ্চিয় এই উত্তরটি নেই। এতে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।
পড়া মনে রাখা
সাধারণত পরীক্ষার সময় একটি বিষয় পরীক্ষার্থীরা খুব বেশি অনুভব করে যে, তার কিছুই মনে থাকছে না। এই জন্য অনেকেই হতাশও হয় মাঝেমধ্যে। অবশ্যই এটি সত্য যে, পরীক্ষা চলাকালে প্রস্তুতি নিতে গিয়ে একটি বিষয়ের সব অধ্যয় পড়তে হয় বলে অনেক কিছু মনে রাখা কষ্টকর ব্যাপার। যদি একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পড়ার ব্যাপারটাকে গুছিয়ে আনা যায় তাহলে তোমাদের মনে রাখাটা অনেকটাই সহজ হবে। এ জন্য প্রশ্নের উত্তর মনে রাখার জন্য বিভিন্ন কৌশল সৃষ্টি করতে হবে নিজেকেই।
নিজেকে একটু যাচাই করা
পরীক্ষা-পূর্ববর্তী সময়ে নিজেকে যাচাই করার উপযুক্ত উপায় হলো অতিগুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর না দেখে লেখা। এতে প্রতিযোগিতামূলক মনোভাবের সৃষ্টি হয়, কোনো ভুল থাকলে ধরা পড়ে ও আত্মবিশ্বাস বাড়ে। প্রশ্নগুলোর মান ও পরীক্ষা হলের পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করা যায় এতে। এছাড়া পরীক্ষার হলে কীভাবে কত সময়ে উত্তর দিতে তারও একটি ধারণা গড়ে উঠে।
টেনশন মুক্ত থাকা
পরীক্ষার হলের একটি পরিবেশ রয়েছে। সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে নিজেকে। অনেকে পরীক্ষার পরিবেশটিকে অন্যরকম মনে করে ভয় করে। মনে রাখতে হবে এইচএসসি পরীক্ষা সাধারণ এসএসসি পরীক্ষার মতোই একটি পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে কোনো প্রকার টেনশন করা চলবে না। তাতে পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষা দুটোই খারাপ হওয়ারসমূহ আশঙ্কা থাকে।
আত্মবিশ্বাস রাখা
প্রত্যেক পরীক্ষার্থীকেই আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাস ভালো না থাকলে ভালো রেজাল্ট করা যায় না। বিশ্বাস রাখতে হবে তুমি অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে।
