উচ্চমাধ্যমিক শ্রেণির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ১৩ জুন ২০২১, ২০:৩১

মো. কবির হোসেন (সুজন), প্রভাষক

ব্যবস্থাপনা বিভাগ, নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।

প্রিয়, এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পাঠ্যসূচির সিলেবাস সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যায় নিয়ে পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্রের তৃতীয় অধ্যায় পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় হতে তোমাদের সুবিধার্থে একটি উদ্দীপক এবং এর উত্তর উপস্থাপন করা হলো। আশা করি তোমাদের সংগ্রহে থাকবে।

উদ্দীপক:মৌসুমি ফল তরমুজে বাজার সয়লাব। মি. অমল চাষীদের কাছ থেকে মাঠ পর্যায়ের বিভিন্ন জাতের তরমুজ সংগ্রহ করে ট্রাকে করে রাজধানীতে নিয়ে আসেন এবং ছোট, বড়, মাঝারি এবং সুস্বাদু তরমুজ গুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করেন। এগুলো থেকে কিছু তরমুজ টুরকিজাত করে মেসার্স সৈকত ট্রেডিং এর কাছে বিক্রি করে। তারা এই সব তরমুজ দিয়ে জুস তৈরি করে প্যাকেটজাত করে বাজারজাত করেন। কিন্তু এই সব জুস বাজারে খুব একটা বিক্রি হয় না। তাই তারা এই সব পণ্য সস্পর্কে গ্রাহকদের আগ্রহ সৃষ্টির জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।

ক) প্রাথমিক শিল্প কী?

খ) সামাজিক ব্যবসায় বলতে কী বোঝায়?

গ) উপরের উদ্দীপকে মি. অমল বাণিজ্যের কোন কাজটি সম্পূর্ণ করেছেন? আলোচনা করো।

ঘ) উদ্দীপকে বাণিজ্যের সহায়ক কাজটির তাত্পর্য মূল্যায়ন করো।

ক নং প্রশ্নের উত্তর:প্রকৃতি প্রদত্ত উপকরণ সরাসরি ব্যবহার করে পণ্য উত্পাদন ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াকে প্রাথমিক শিল্প বলা হয়।

খ নং প্রশ্নের উত্তর: যে ব্যবসায় গড়তে মূলধন বিনিয়োগ করা হয় কিন্তু তার পিছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র দূরিকরণের উদ্দেশ্যই থাকে তাকে সামাজিক ব্যবসায় বলা হয়।

সামাজিক ব্যবসায়ের মূল উদ্যোক্তা ক্ষুদ্র ঋণ ব্যবস্থার মাধ্যমে সামাজিক ব্যবসায়ের গোড়াপত্তন করেন। সাধারণত মূলধন বিনিয়োগের বিপরীতে প্রত্যেক ব্যক্তি মুনাফা প্রত্যাশা করে। কিন্তু সামাজিক ব্যবসা এমন একটি ব্যবসা সেখানে মুনাফা মুখ্য উদ্দেশ্য থাকে না।  শুধুমাত্র সামাজিক উন্নয়ন মুখ্য উদ্দেশ্য থাকে। তবে মূলধন বিনিয়োজিত ব্যক্তি তার মূলধন ফেরত্ নিতে পারে। মূলধনের বিপরীতে যে মুনাফা হয় তার অংশ ব্যবসায়ের প্রসার ও উন্নয়ন কাজে ব্যবহার করা হয়। মূলত সামাজিক সচেতনতা থেকে এই ধরনের ব্যবসা শুরু করা হয় যা প্রতিষ্ঠাতার সাতটি রূপকল্প বাস্তবায়নে কাজ করে থাকেন।

গ নং প্রশ্নের উত্তর: উপরের উদ্দীপকে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ কাজটির কথা বলা হয়েছে। পণ্যের ওজন, আকার, রং ও গুণাগুণ ইত্যাদি বিবেচনায় নিয়ে পণ্যের মান অনুযায়ী সঠিক মানের সীমা নির্ধারণ করাকে প্রমিতকরণ এবং পণ্যকে আলাদা আলাদা ভাগে বিভাজনের কার্যকে পর্যায়িতকরণ বলা হয়। উপরের উদ্দীপকে একটি নির্দিষ্ট মান অনুযায়ী পণ্যকে বিভাজন করা হয়। মৌসুমী ফল তরমুজ ছোট, বড়, মাঝারি এবং সুস্বাদু তরমুজ গুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। এতে ছোট, বড়, মাঝারি এবং সুস্বাদু তরমুজ গুলোর মানের সীমা নির্ধারণ করে এখানে ব্যবসায়ের প্রমিতকরণের কাজটি করা হয়েছে এবং আলাদা আলাদা ভাগে ভাগ করে পর্যায়িতকরণের কাজটি সম্পূর্ণ করেছেন।   ঘ-এর উত্তর আগামীকাল