চলে গেলেন কণ্ঠশিল্পী বৃহান

আপডেট : ১৩ জুন ২০২১, ২০:৪৬

 বিনোদন রিপোর্ট

 

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বোরহান আহমেদ বৃহান। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ক্যান্সার আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পরিবার ও একাধিক ঘনিষ্ঠজন। মৃত্যুকালে বৃহানের বয়স হয়েছিল ৪৮ বছর। বৃহানের বোন নীলা বলেন, ‘২ দিন আগেই ভাইয়াকে হাসপাতাল থেকে এমআরআই করে বাসায় এনেছিলাম। আজ (গতকাল) সকালে খাওয়ানোর জন্য ঘুম থেকে উঠে দেখি ভাইয়া জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। তারপর সোজা করে বসানোর পর দেখি অক্সিজেন লেভেল ৪৭।  নিঃশ্বাস নিতে পারছেন না। তারপর আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার দেখে বলেছেন বাসাতেই তিনি মারা গেছেন।’