নোয়াখালীর এক লোক একটা ইলেকট্রনিক্সের দোকানে গেল টিভি কিনতে। বলল, ওই টিভিটার দাম কত, ভাই?
দোকানি বলল, নোয়াখালীর লোকের কাছে আমি টিভি বেচি না।
লোকটা আহত হলো। কিছুদিন পর ওই দোকানে গিয়ে সে চিটাগাঙের ভাষায় বলল, ওই টিভিটার দাম কত?
দোকানি আবার বলল, নোয়াখালীর লোকের কাছে আমি টিভি বেচি না।
আরো কিছুদিন পর লোকটি আবার গেল দোকানে। এবার সে সিলেটের ভাষায় বলল, ওই টিভিটা আমি কিনতে চাই। দাম কত পড়বে?
দোকানি এবারও বলল, নোয়াখালীর লোকের কাছে আমি টিভি বেচি না।
এবার সে খেপে গেল। বলল, বারবার আপনি একই কথা বলছেন! আপনি কী করে জানলেন যে আমি নোয়াখালীর লোক?
দোকানি বলল, একমাত্র নোয়াখালীর লোকেরাই মাইক্রোওভেনকে টিভি বলে।
