জগন্নাথপুরের ডাকবাংলো সড়ক খানাখন্দে বেহাল

আপডেট : ১৩ জুন ২০২১, ২০:৫৪

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সংস্কারের অভাবে জগন্নাথপুর পৌরসভার অধীন ডাকবাংলো সড়কটি খানাখন্দে বেহাল। ফলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনসাধারণ। পৌরসভা সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়নে আইইউ আইডিপি প্রকল্পের মাধ্যমে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জগন্নাথ জিউর আখড়া মন্দির পর্যন্ত সড়কটির আরসিসি ঢালাই করা হয়। সড়কটির অবশিষ্ট অংশে কাজ না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী জানান, করোনা পরিস্থিতির কারণে সড়কটির অবশিষ্ট অংশ পুনঃসংস্কারে বিলম্বিত হচ্ছে। দ্রুতই ক্ষতিগ্রস্ত সড়কটির পুনঃসংস্কারকরণের ব্যবস্থা নেওয়া হবে।