কাটাখালের কাঠের সেতুটির সংস্কার হয়নি

আপডেট : ১৩ জুন ২০২১, ২০:৫৪

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কোন্ডলা ও সুলতানপুর গ্রামের কাটাখালের ওপর নির্মিত কাঠের সেতুটি দীর্ঘ আট মাস ধরে ভেঙে পড়ে রয়েছে। সেতুটি সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন খালের দুই পাড়ের ১০ গ্রামের মানুষ। সুলতানপুর গ্রামের বাসিন্দা আছমা বেগম বলেন, সেতুটি সংস্কার না হওয়ায় আমরা বাচ্চাদের নিয়ে যাতায়াত করতে পারি না। বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর বলেন, আশা করছি দ্রুতই বিষয়টি সমাধান হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম বলেন, সেতুটি জেলা পরিষদের। আশা করছি তিন/চার দিনের মধ্যে সেতুটি সংস্কারের কাজ শুরু হবে।