সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পুনর্বহালের দাবি

আপডেট : ১৩ জুন ২০২১, ২০:৫৫

রাঙ্গামাটি প্রতিনিধি

সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার সকালে রাঙ্গামাটিতে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদসহ অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা। এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি গৌতম দেওয়ান, রাঙ্গামাটি চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, শিক্ষাবিদ অধ্যাপক মংসানু চাকমা প্রমুখ। বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য কোটা করা হয়েছিল পাঁচ শতাংশ। ২০১৮ সালে এক প্রজ্ঞাপনে এ কোটা বাতিল করা হয়। এতে করে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বৈষম্যের শিকার হচ্ছে। এই আগে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে কোটা পুনর্বহালের বিষয়ে স্মারকলিপি প্রদান করেন পার্বত্য নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।