গাইবান্ধায় দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৩ জুন ২০২১, ২০:৫৫

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত পাকা সড়কের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে এলাকাবাসী। রবিবার সকালে সচেতন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। ঐ সড়কের সদর উপজেলার বালাআটা এলাকায় মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর  রহমান  মুকুল, সিপিবি নেতা আব্দুল  জলিল  সরকার, এলাকাবাসী জালাল মিয়া, জাহিদ হাসান প্রমুখ। বক্তারা বলেন, লক্ষ্মীপুর-দারিয়াপুর প্রায় ছয় কিলোমিটার পাকা সড়ক। গত অর্থবছরের সেপ্টেম্বর মাসে ঠিকাদার প্রতিষ্ঠান এই রাস্তার সংস্কারকাজ শুরু করে। কিন্তু গত সাত মাস ধরে কাজ বন্ধ রয়েছে। ফলে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ বাড়ছে।