শামীম চৌধুরী পরিষদের নিরঙ্কুশ জয়

আপডেট : ১৩ জুন ২০২১, ২০:৫৬

দিনাজপুর চেম্বার নির্বাচন

মতিউর রহমান, দিনাজপুর

দিনাজপুর জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামীম চৌধুরী) পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। ১৮ পদের মধ্যে ১৫টিতেই জয়ী হয়েছে রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামীম) পরিষদ এবং মাত্র তিন জন জয়লাভ করেছেন রফিকুল ইসলাম পরিষদ থেকে। শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। দিনাজপুর সারদ্বেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে ৮টা থেকে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভোটগ্রহণ শুরু হয়। এরপর দুপুর ১টায় এক ঘণ্টার বিরতি দিয়ে ২টা থেকে আবার ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত।