ডিটিজি ও আইপিএফ এবার অনলাইনে

আপডেট : ১৩ জুন ২০২১, ২১:০১

ইত্তেফাক রিপোর্ট

বস্ত্র, প্লাস্টিকপণ্য ও মেশিনারিজের আন্তর্জাতিক প্রদর্শনী হবে ঢাকায়। করোনাকালীন দেশে প্রথমবারের মতো অনলাইনে এ ধরনের প্রদর্শনী হচ্ছে। এই দুই খাতের উদ্যোক্তাদের আন্তর্জাতিক সরবরাহ চেইনে যোগাযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রদর্শনী প্রতিষ্ঠান ইয়ার্কার ট্রেড মার্কেটিং সার্ভিসেস এর আয়োজন করছে।

গার্মেন্টস মেশিনারিজ এক্সিবিশন (ডিটিজি) নামে এ আয়োজনে সহযোগিতা করছে বস্ত্র খাতের উদ্যোক্তাদের সংগঠন বিটিএমএ। আগামী ২ থেকে ৫ আগস্ট পর্যন্ত যা চলবে। অন্যদিকে প্লাস্টিক, প্রিন্টিং এবং প্যাকেজিং-সংক্রান্ত প্রদর্শনী (আইপিএফ) হবে ৫ থেকে ৮ জুলাই। গত শনিবার এ তথ্য জানান আয়োজক প্রতিনিধি রুবাইয়াত আহসান। দুই আয়োজনে মোট ৩৫ দেশের পণ্য এবং মেশিনারিজ প্রদর্শন করার তথ্য জানান তিনি। ঢাকায় প্রতি বছর নিয়মিত প্রদর্শনী দুইটি অনুষ্ঠিত হয়ে আসছে। করোনার কারণে গত দুই বছর এই আয়োজন বন্ধ। এতে এ দুই খাতের সরবরাহ চেইন ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।