ঝিনাইদহে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৫তম শাখার কার্যক্রম গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমে উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এ সময় ব্যাংকের পরিচালক আব্দুল মালেক মোল্লা উপস্থিত ছিলেন
০০০
ইস্টল্যান্ড ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় মোট ১০ শতাংশ (৭ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস) ডিভিডেন্ট শেয়ারহোল্ডারগণ কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়
০০০
দি প্রিমিয়ার ব্যাংকের গাজীপুর বোর্ড বাজার শাখা নতুন ঠিকানায় সম্প্রতি স্থানান্তরিত হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) ছামি করিম প্রধান অতিথি হিসেবে নতুন ঠিকানায় স্থানান্তরিত বোর্ড বাজার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন
০০
এনসিসি ব্যাংকের নিজস্ব পেমেন্ট সিস্টেম আপগ্রেড করার লক্ষ্যে সম্প্রতি আইক্লিক সলিউশন লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং আইক্লিক গ্রুপের চেয়ারম্যান মারুফ আলম চুক্তি হস্তান্তর করেন
০
