ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুসারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে অত্র বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাসমূহ পুনরায় চালু হয়েছে। গতকাল রবিবার সরকারি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. সাহাবউদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান প্রমুখ। প্রথম দিনের পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের পরীক্ষার্থীরা অংশ নেন।
