মহাখেপা খেপেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে

আপডেট : ১৩ জুন ২০২১, ২১:৩৮

স্পোর্টস রিপোর্টার

ব্রাজিলিয়ান ফুটবল কোচ তিতে কোপা আমেরিকার বিরুদ্ধে ছিলেন। করোনার মধ্যে কোপা আয়োজনের পক্ষে ছিলেন না তিনি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে ভেনেজুয়েলার এক ডজন ফুটবলারের করোনা ধরা পড়ে। এটা শুনেই তিনি খেপে গিয়েছেন। যদিও ভেনেজুয়েলার ১৬ জন নতুন ফুটবলার নিয়ে ব্রাজিলের বিরুদ্ধে এরই মধ্যে ম্যাচ খেলে ফেলেছে। তবে ম্যাচ শুরু হওয়ার আগে কোচ তিতের ক্ষোভের আগুন কমছিল না। এ ঘটনার পরই পর্তুগাল ফুটবল দলেও করোনা হানা দিয়েছে। ডিফেন্ডার জোয়াও কানসেলরের খেলা হচ্ছে না। এরই মধ্যে ইউরোতে বেলজিয়াম ৩-০ গোলে রাশিয়াকে, ফিনল্যান্ড ১-০ গোলে ডেনমার্ককে হারিয়েছে।

আজ স্কটল্যান্ড ও চেক রিপাবলিক মাঠে নামবে। প্রতিবেশী এ দুই দেশের লড়াইটাও কম হবে না। লিভারপুলে খেলা লেফট ব্যাক ও স্কটল্যান্ডের অধিনায়ক এন্ড্রু রবার্টসন ৪৩ ম্যাচ খেলেছেন। রবার্টসনের সঙ্গে আছেন সেন্ট্রাল মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে, যিনি জাতীয় দলে ২২ ম্যাচ খেলেছেন। তাঁর ওপর বাড়তি নজর থাকবে।

চেক রিপাবলিক ১৯৯৬ ও ২০০৪ সালে সেমিফাইনাল খেলেছে। এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে ১৩ জয় ও ১৩ হার, ৬ ড্র রয়েছে ইউরোতে। এই দলের ৩০ বছরের মিডফিল্ডার ভ্লাদিমির দারিদা জাতীয় দলে ৭০ ম্যাচ খেলেছেন। অবিজ্ঞতার ভান্ডার পূর্ণ। সঙ্গে আছেন ২৫ বছর বয়সি স্ট্রাইকার প্যাট্রিক। এবার নজর কাড়েবন।