মো. কবির হোসেন (সুজন), প্রভাষক
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
প্রিয়, এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পাঠ্যসূচির সিলেবাস সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যায় নিয়ে পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্রের তৃতীয় অধ্যায় পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় হতে তোমাদের সুবিধার্থে একটি উদ্দীপক এবং এর উত্তর উপস্থাপন করা হলো।
উদ্দীপক:মৌসুমি ফল তরমুজে বাজার সয়লাব। মি. অমল চাষীদের কাছ থেকে মাঠ পর্যায়ের বিভিন্ন জাতের তরমুজ সংগ্রহ করে ট্রাকে করে রাজধানীতে নিয়ে আসেন এবং ছোট, বড়, মাঝারি এবং সুস্বাদু তরমুজ গুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করেন। এগুলো থেকে কিছু তরমুজ টুকরিজাত করে মেসার্স সৈকত ট্রেডিং এর কাছে বিক্রি করে। তারা এই সব তরমুজ দিয়ে জুস তৈরি করে প্যাকেটজাত করে বাজারজাত করেন। কিন্তু এই সব জুস বাজারে খুব একটা বিক্রি হয় না। তাই তারা এই সব পণ্য সস্পর্কে গ্রাহকদের আগ্রহ সৃষ্টির জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
ঘ) উদ্দীপকে বাণিজ্যের সহায়ক কাজটির তাত্পর্য মূল্যায়ন করো।
ঘ নং প্রশ্নের উত্তর:উপরের উদ্দীপকে বাণিজ্যের সহায়ক কাজটি বলতে বাজারজাতকরণ প্রসার এর কথা বলা হয়েছে। পণ্য, সেবা বা ব্রান্ড সম্পর্কে সম্ভাব্য গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে বিক্রয় বৃদ্ধির প্রয়াসকেই বাজারজাতকরণ প্রসার বলা হয়। তবে এটি ব্যবসায়ের ক্ষেত্রে জ্ঞানগত এবং প্রচারগত বাধা দূরিকরণে সহায়তা করে।
উদ্দীপকে মি. অমল এর সরবরাহকৃত তরমুজ দিয়ে জুস তৈরি করে প্যাকেটজাত করে মেসার্স সৈকত ট্রেডিং বাজারজাত করেন। কিন্তু এই সব জুস এর গুণগত মান সম্পর্কে গ্রাহকদের জানা না থাকায় এই সব জুস বাজারে খুব একটা বিক্রি হয় না। তাই তারা এই সব পণ্য সম্পর্কে গ্রাহকদের আগ্রহ সৃষ্টির জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এতে পণ্যের গুণাগুণ, সেবা বা ব্রান্ড সস্পর্কে জনগণ যেমনি পরিচিত হতে পারে তেমনি পণ্যটি কেনার ব্যাপারে গ্রাহকদের মনে আগ্রহ সৃষ্টি হতে পারে। উদ্দীপকে তেমনি ব্যাপক প্রচারণা দিয়ে গ্রাহকদের মনে আগ্রহ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তাই এটি ব্যবসায়ের প্রতি গুরুত্বপূর্ণ কার্যাবলি বাজারজাতকরণ প্রসারের কথা বলা হয়েছে। তবে আগ্রহ সৃষ্টি করা হয় বলে গ্রাহকদের কাছে এবং ব্যবসায়িদের কাছে এর তাত্পর্য অনেক বেশি। রেডিও, টেলিভিশন, দৈনিক পত্রিকা, দেওয়ালিকা, সাইন বোর্ড, পণ্যের মূল্যের ডিসকাউন্ট, বোনাস পণ্য বাজারজাতকরণ প্রতিনিধি ইত্যাদির মাধ্যমে পণ্যের বিক্রয় বৃদ্ধি বা পণ্যকে অতি সহজে গ্রাহকদের নিকট পরিচিত করে তোলা যায়।
এগুলোর প্রত্যেকটি বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। তাই বাজারজাতকরণ প্রসারে এই সব বিজ্ঞাপন মাধ্যমগুলো অতি গুরুত্বপূর্ণ। তাই এগুলো এই সব ক্ষেত্রে অধিক তাত্পর্য বহন করে।
