সুধীর বরণ মাঝি, শিক্ষক
হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর
১। ‘প্রতিদিন কারো না কারো উপকার করা ’ শ্লোগানটি কোন সংগঠনের?
(ক) রেডক্রিসেন্ট (খ) রোভার গাইড (গ) স্কাউটিং (ঘ) ব্লুবার্ড ২। নিচ থেকে উপরে তোলার জন্য বা উপর থেকে নিচে নামানোর জন্য কোন গেরো ব্যবহার করা হয় ?
(ক) গুঁড়িটানা (খ) জীবন রক্ষা
(গ) পাল (ঘ) তাঁবু
৩। কোনো স্থান কেটে গেলে সেক্ষেত্রে প্রাথমিক চিকিত্সার উপকরণ কোনটি?
(ক) লিন্ট, প্যাথিড্রিন, ব্লেড ও ডেটল
(খ) লিন্ট, প্যাড, স্পিন্ট ও ডেটল
(গ) কাঁচি, ড্রেসিং, হাতুরি, ছুরি ও প্যাড
(ঘ) প্যাড, কাঁচি, বটি ও ব্লেড
৪। প্রাথমিক চিকিত্সায় আহত স্থানে বরফ ব্যবহূত হয় কেন?
(ক) ক্ষতস্থান বিশুদ্ধ করতে
(খ) রক্তপাত বন্ধ করতে
(গ) ব্যাথা কমানোর জন্য
(ঘ) ফোস্কা পড়া রোধে
৫। প্রাথমিক চিকিত্সার উপকরণ-
(i) ড্রেসিং
(ii) লিন্ট,প্যাড
(iii) স্প্লিন্ট, ব্যান্ডেজ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৬। প্রাথমিক চিকিত্সার জনক বা স্রষ্টা কে ?
(ক) ড. ফ্রেডিক এজমার্ক
(খ) ড. শশাঙ্ক
(গ) ডা. দেবী শেটি
(ঘ) ড. হাছান ইকবাল
৭। গাড়িতে সাভার থেকে ঢাকা আসার পথে তুর্যকে একটি গাছের বড় ডাল সরাতে হয়। তুর্য কোন গেরো বেঁধে গাছের ডালটি সরাবে?
(ক) ডাক্তারি (খ) গুঁড়িটানা
(গ) তাঁবু (ঘ) বড়শি
৮। দেওয়ালে পেরেক মারার সময় হাতুরির আঘাতে শিহাবের আঙ্গুল থেতলে যায়। শিহাবের জন্য কোন প্রাথমিক চিকিত্সাটি প্রয়োজ্য?
(ক) জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা
(খ) ঠাণ্ডা পানিতে স্থানটি ভিজানো
(গ) সাবান দিয়ে হাত পরিষ্কার করা
(ঘ) ক্ষতস্থানে গদি/ প্যাড ব্যবহার করা
৯। স্কাউট সকলের -
(ক) বন্ধু (খ) শত্রু
(গ) প্রতিবেশি (ঘ) প্রতিযোগি
উত্তর:১(গ), ২ (খ), ৩ (খ), ৪ (গ), ৫ (ঘ), ৬ (ক), ৭ (খ), ৮ (খ), ৯ (ক)
