তানভীর ইবতেশাম
শিক্ষার্থী, নবম শ্রেণি
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর
১। প্রশ্ন:প্রসঙ্গ বিন্দু কাকে বলে?
উত্তর:যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তু স্থির না গতিশীল তা নির্ণয় করা হয় ঐ বিন্দুটি হলো প্রসঙ্গ বিন্দু।
২। প্রশ্ন:চলন গতি (Translation Motion) বলতে কী বোঝায়?
উত্তর:কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর কণা একই সময়ে একই দিকে যেতে থাকে সেটা হচ্ছে চলন গতি।
৩। প্রশ্ন:ভেক্টর রাশি কাকে বলে?
উত্তর:যে রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে।
৪। প্রশ্ন:অসম দ্রুতি কাকে বলে?
উত্তর:কোনো বস্তু যদি তার গতি কালে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে তাকে অসম দ্রুতি বলে।
৫। প্রশ্ন:সমত্বরণ বলতে কী বোঝায়?
উত্তর:কোনো বস্তুর বেগ সমান হারে বৃদ্ধি পেলে যে ত্বরণ হয় ঐ ত্বরণকে সমত্বরণ বলে।
৬। প্রশ্ন:রাশি কাকে বলে?
উত্তর:এই ভৌত জগতে যা পরিমাপযোগ্য তাই রাশি।
যেমন: ত্বরণ, দৈর্ঘ্য ইত্যাদি।
৭। প্রশ্ন:মন্দন কাকে বলে?
উত্তর:সময়ের সাথে বেগের মান কমতে থাকলে তাকে মন্দন বলে।
৮। প্রশ্ন:ত্বরণ কখন শূন্য হয়?
উত্তর:যখন কোনো বস্তুর বেগের পরিবর্তন না হয় অর্থাত্ সমবেগে চলতে থাকে তখন ত্বরণ শূন্য হয়।
৯। প্রশ্ন:পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালেলিওর তৃতীয় সূত্র কী?
উত্তর:স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তাই ঐ সময়ের বর্গের সমানুপাতিক ht2
