এমসিসি ব্যক্তিদের মাথায় সীমিত ওভারের ক্রিকেটের চিন্তাটি উদয় হয় সর্বপ্রথম ১৯৫০ সালে। তারপর আলোচনা ও পর্যালোচনা করতে করতে সাতটি বছর পার হয়ে যায়। ১৯৬৩ সালে ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের টুর্নামেন্টের আয়োজন করা হয়। নকআউট ভিত্তিতে এই টুর্নামেন্টে ক্রিকেটের দলগুলো অংশ নেয়। ঐ সময়ে টুর্নামেন্টের বেশির ভাগ খরচ বহন করে জিলেট নামে একটি কোম্পানি। তাই এ কাপের নাম হয় ‘জিলেট কাপ’। প্রতিটি ইনিংস নির্ধারিত হয় ৬০ ওভারে এবং সিদ্ধান্ত নেওয়া হয়, একজন বোলার এক ইনিংসে ১২ ওভারের বেশি বল করতে পারবে না। এতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়তে থাকে। ১৯৬৯ সালে জনপ্লেয়ার কোম্পানির উদ্যোগে ‘সানডে লিগ’ নামে টুর্নামেন্ট ছাড়ে। এতে ৪০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়। দুপুর দুটোয় শুরু হওয়া ম্যাচে ইংল্যান্ডের এই টুর্নামেন্টটি সবচেয়ে জনপ্রিয় হয়। সীমিত ওভারের খেলা ইংলিশ ক্লাবগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে। ১৯৭০ সালেও আন্তর্জাতিক সীমিত ওভারের খেলা মাথায় আসেনি ক্রিকেটের সঙ্গে জড়িতদের। ১৯৭১ সালে আন্তর্জাতিক সীমিত ওভারের খেলা যাত্রা শুরু করে।
নবীন চৌধুরী
