আপনার রাশিফল

আপডেট : ১৫ জুন ২০২১, ০০:২৮

মুহম্মদ আনিসুল হক

১৫ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ১ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ৩ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৬। শুভ বার: বুধ ও শুক্র। শুভ রত্ন: হীরা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

 মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

নতুন বন্ধুলাভ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ সুফল পাবেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পড়াশোনায় আনন্দ পাবেন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। বাড়িতে অতিথি আসতে পারে। মূল্যবোধ বজায় রাখুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

নিজেকে যথাযথভাবে প্রকাশের চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। শরীর ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। সামাজিক সংকট এগিয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাববেন না। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।