দেশীয় চিকিত্সা ব্যবস্থা নিয়ে নানান সময় নানান প্রশ্ন উঠে আসলেও, সামপ্রতিক সময়ে লক্ষণীয় পরিবর্তন এসেছে দেশের চিকিত্সা ব্যবস্থায়। প্রযুক্তির কল্যাণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন চিকিত্সা বা টেলি হেলথ সার্ভিস। তেমনই একটি প্ল্যাটফর্ম ‘ডককিউর হেলথ টেক লিমিটেড’।
নিজস্ব মোবাইল অ্যাপ ‘ডককিউর’ এর মাধ্যমে সারা দেশেই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে চলেছে প্রতিষ্ঠানটি। তবে শুধু দেশেই নয়, অ্যাপের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নিয়েছেন মধ্যপ্রাচ্যের কিছু রোগীও। করোনাকালে বিশেষ প্যাকেজের মাধ্যমে সেবা প্রদান করছে ডককিউর, যা মাত্র ৯৯ টাকা থেকে শুরু।
বর্তমানে ডককিউর-এর সাথে যুক্ত আছে ২০ টিরও বেশি হাসপাতাল, প্রায় ৪০ টি ডায়গনিষ্টিক সেন্টার, ৫০ টিরও বেশি ফার্মেসি এবং ঢাকার বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের ৩ শতাধিক ডাক্তার। এছাড়া ২৪/৭ জরুরি সেবা ব্যবস্থা দেওয়ার জন্য ডক কিউর এর নিজের ২০ জন ডাক্তার সব সময় প্রস্তুত আছে। ডককিউর-এর সেবা তালিকায় রয়েছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, টেলিমেডিসিন, অনলাইন ঔষধ, মেডিকেল টেস্ট, হোম ডায়গনিষ্টিক টেস্ট, হোম কোভিড টেস্ট, ইনস্যুরেন্স, হেল্থ প্যাকেজ ইত্যাদি।
ইনস্যুরেন্স পার্টনার হিসেবে ডক কিউর গার্ডিয়ান লাইফ এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এখন থেকে ডক কিউর এর কাষ্টমার লাইফ কভারেজ ১ লক্ষ টাকা এবং হসপিক্যাশ ৫০,০০০ টাকা পর্যন্ত ক্লেম করতে পারবে অ্যাপ এর মাধ্যমে।
ডককিউর অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোরে DocCure লিখে সার্চ করুন। ডাউনলোডের পর সিম্পল কয়েকটি ধাপের পরই তৈরি হয়ে যাবে আপনার প্রোফাইল।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন- https://www.doccure.xyz
