ভিনটেজ এবং রেট্রো ধারায় কিছু স্টাইল নতুনভাবে যুক্ত হয়েছে ট্রেন্ডে। সত্তর এবং আশির দশকের পোশাকের কিছু কাট ও ছাঁট আর প্যাটার্ন জায়গা পেয়েছে বর্তমান ফ্যাশন ধারায়। যেমন শার্ট থেকে কুর্তি পর্যন্ত প্রিন্ট, ফুলেল নকশার প্রাধান্য বেড়েছে। ছেলেমেয়ে উভয়ই পেয়ার আপের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন কন্ট্রাস্ট কালারকে। নতুন ট্রেন্ড, তারুণ্যের ফ্যাশন ভাবনা, ভিন্ন আঙ্গিকের পোশাকের ক্যানভাস, ডিজাইনারদের সিম্পলের মধ্যে গর্জিয়াস উপস্থাপনা, সব মিলিয়ে বছরের এসময়টার সামার কালেকশনে ব্র্যান্ডগুলো সরগরম—
l আশরাফুল ইসলাম
পৃথিবীতে ফ্যাশন সচেতনদের সবচেয়ে বড় অংশের নাম ইয়ং হার্ট প্রজন্ম। ওরা প্রতিনিয়ত খবর রাখে বিশ্ব-ফ্যাশনে কী চলছে, আর কী হবে তার আসন্ন ঋতুর পোশাক। রঙ, বৈচিত্র্যে তা হতে হবে ট্রেন্ডি। থাকতে হবে বিশ্বায়নের ছাপ। বয়স বেড়ে গেলে অধিকাংশ মানুষই কোনো না কোনো ক্ল্যাসিক স্টাইলে বেঁধে ফেলে তার নিজস্ব ফ্যাশনকে। অপরপক্ষে, তরুণ তরুণীদের আনন্দ নতুন নতুন ডিজাইন, নতুন রঙে নতুন ঋতুতে সচেতনতা বজায় রেখে সাজতেই যেন আগ্রহ বেশি। ট্রেন্ডের সঙ্গে তাল মেলানোর পাশাপাশি আবহাওয়ার বিষয়টিও প্রাধান্য পাচ্ছে এখন। বয়সে সময়ের রঙ তাই আবহাওয়ার সঙ্গে পরিবর্তন হয় প্রকৃতির রঙ। আর উদ্যমী তারুণ্যের পোশাকি ভাষা হোক সময়ের সঙ্গী, বিশ্বায়নের অংশীদার।
তরুণদের মাঝে প্রিন্টেড, কিউবান, অ্যালোহা শার্টের কদর বেড়েছে ক্যাজুয়াল ফ্যাশনে। একই সঙ্গে সলিড রঙের শার্টগুলো বরাবরের মতো জায়গা পাবে তালিকায়। সঙ্গে যুক্ত হচ্ছে স্ট্রাইপ পোলোও। এগুলোর সঙ্গে পেয়ার আপ করা যেতে পারে চিনোস, জিনস, জগার ইত্যাদি প্যান্ট। তরুণীদের ছাট বৈচিত্র্যের সলিড রঙের কুর্তি সাথে বটমও পেয়ার আপ হিসাবে এখন বেশ মানানসই।
সামার মৌসুমটি মূলত সৃজিত ফ্যাশনের সৌকর্য উপস্থাপনার। তাইতো মুড আর ডেস্টিনেশনকে প্রাধান্য দিয়েই নতুন পোশাক এনেছে ক্যাটস আই। জীবনযাত্রায় সহজতা বাড়াতে পোশাকের প্যাটার্নে নতুনত্ব এবারও। এতে থাকছে প্রিন্টেড স্মার্ট ক্যাজুয়াল শার্ট, লং টপস, রাউন্ড নেক টি শার্ট, পলো ছাড়াও চিনোস প্যান্ট। রঙের ব্যবহারে এসেছে কোমলতা; আবার এরই বৈপরীত্যে থাকছে রাতের ফরমাল পোশাকে। ক্যাটস আই এর পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, শহুরে ফ্যাশন ট্রেন্ড মূলত বৈচিত্র্য পায় পাশ্চাত্য পোশাকেই। দেশীয় প্যাটার্ন অনুসরণ করা হলেও ভিন্নতা থাকে উপস্থাপনা আর ফেব্রিকে। জিন্স বা টুইল চিনো সব সময়ই তরুণ-তরুণীদের পছন্দের পোশাক। ক্যাটস আই এর সামার কালেকশনটি পুরোটাই তারুন্য নির্ভর। এবারের হাফ হাতা স্মার্ট ক্যাজুয়াল শার্টগুলোও বেশ আটসাট কাটের, যুতসই কলার প্যাটার্ন এবং বর্ণিল প্রিন্টে তৈরি। পাশাপাশি প্রাণবন্ত ভাব ধরে রাখতে ক্যাটস আইয়ে থাকছে অফিস এন্ড আফটার অফিস ব্যবহার উপযোগী আউটফিটও। স্টোরের নতুন পণ্যের পাশাপাশি শুধু অনলাইনে ক্যাটস আই ভার্চুয়াল স্টোর থেকে পণ্য ক্রয়ে থাকবে ২০ ভাগ বাড়তি ছাড়ের সুযোগও।
ক্যাটস আইয়ের ডিজাইনার ও পরিচালক রুম্মায়লা সিদ্দিকী জানান, প্রতিদিনের ফ্যাশন এখন তারুণ্যের নিজস্বতা প্রকাশের ক্যানভাস। প্রতিদিনের ফ্যাশন বলতে বোঝানো হয় ক্লাস, আড্ডা, ঘোরাঘুরিতে, যা আমরা সচরাচর করে থাকি। আর প্রতিদিনের ফ্যাশনে শহুরে মেট্রো লাইফে অভ্যস্তদের পছন্দ মোটেও জমকালো নকশার ডিজাইন নয়। সময়টা ফ্যাশন যেমন মেনে চলা, তেমনি পরতেও হওয়া চাই আরামদায়ক। এ বয়সে ছেলেমেয়েরা ধনুকের মতো ঘুরতে চায় রঙিন দুনিয়ায়। উড়তে চায় পাখি হয়ে দেশ-বিদেশে। পোশাকের জমকালো ডিজাইন বহনে চলে না দৌড়-ঝাঁপ, ছোটাছুটি। তাই হালকা নকশায় পছন্দের পোশাক বেছে নেন অধিকাংশই।
করোনার নতুন স্বাভাবিক সময়ে প্রয়োজনকে সঙ্গী করেই কাজের প্রয়োজনে বা আয়োজন বুঝে প্রতিদিন পোশাক নির্বাচন করতে হবে। তাই ফুলহাতা শার্ট, হাফহাতা শার্ট, পলো শার্ট বা টি-শার্ট সবটাই পরার চল আছে। প্যান্টের ক্ষেত্রে টুইল বা পাতলা কাপড়ের খাটো প্যান্ট সবই এখন ট্রেন্ড। বন্ধুদের সঙ্গে ‘হ্যাং আউটের’ বেলায়ও খাটো প্যান্টের সঙ্গে অনেকে টি-শার্ট বা পলো শার্ট পরছেন। আবার কেউ কেউ সান্ধ্য আড্ডায় বেছে নিচ্ছেন প্রিন্ট বা চেক শার্ট বা এক রঙা ফ্লোর প্লে দুই বোতামের পোলোও। একেবারেই ইয়ং ক্রেজি ফ্যাশন হান্টারদের কাছে সিম্পল প্যাটার্নের চাহিদা বেশি। তরুণীরা এ সময়টায় কেউ কেউ কর্ড স্লোডার, অফ স্লোডার বা গাউন কাটিং লং পোশাকও পছন্দ করেন। গতানুগতিক গ্রাফিক্স আর্ট-এর পাশাপাশি বর্ণিল রঙ, গ্রীষ্মের ফুল ও পাতা প্রিন্ট, গ্রাফিক আর্টস, অ্যাজটেক প্রিন্ট এবং ফেব্রিকে গার্মেন্ট ওয়াশ এখন চলতি ফ্যাশন ট্রেন্ড।
ইন্টারন্যাশনাল ট্রেন্ড অনুযায়ী টি-শার্টের ডিজাইনে যোগ হয়েছে মাল্টি লেয়ার প্রিন্ট। প্রিন্টেড রাউন্ড নেক টি-শার্টের পাশাপাশি ফুলহাতা হেনলি এখন জনপ্রিয়। ওয়াশ কিংবা ভিনটেজ লুকের হেনলিও তরুণদের কাছে জনপ্রিয়। টি-শার্টের ওপরে শার্ট পরে বোতাম খুলে রাখা ছেলেদের ক্ল্যাসিক ক্যাজুয়াল ফ্যাশন। বছরের পর বছর ধরে এই ফ্যাশনের জনপ্রিয়তা এখনো অটুট। দেশীয় ঢঙে পাশ্চাত্য ফ্যাশন অনুসরণ করছে জনপ্রিয় কিছু রেডি টু ওয়ার ব্র্যান্ড হল ক্যাটস আই, এক্সট্যাসি, জেন্টল পার্ক, আইকনিক ফ্যাশন গ্যারেজ, সেইলর, ইয়েলো।
