বইমেলা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৫

g আহমাদ সোলায়মান

 

বছর ঘুরে এল আবার

একুশে বই মেলা রে

বইকেনা আর সেলফিবাজি

চলবে সারা বেলা রে

 

মাসব্যাপী চলবে মেলা আর

চলবে সেলফি তোলা রে

টাকা দিয়ে কত লেখক

নাম লেখাবে কবি রে।

 

আড্ডাবাজি চায়ের দোকান

বন্ধুবান্ধব পেলে রে

বই একখানা হাতে দিয়ে

বলবে সেলফি তুলি রে।

 

সেলফি তুলে ফেসবুক মাঝে

সকাল বিকাল ছড়া রে

সেই ছবিতে হরেক রকম

লাইক কমেন্ট পড়া রে।

 

নানান রকম সেজেগুজে

যাবে সবাই মেলায় রে

বইকেনা হোক বা না হোক

সেলফি তোলা হবে রে।