স্পোর্টস রিপোর্টার
ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ ফুটবলের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি হয়। সেই ম্যাচের আগের দিন সাও পাওলোর করিন্থিয়ান স্টেডিয়ামে অনুশীলন করল দুই দল। সরেজমিনে অনুশীলন দেখার সুযোগ হয়েছিল। পুরো অনুশীলন দেখার সুযোগ নেই। কিছুটা সময় সংবাদমাধ্যমকে উপস্থিত থাকার দুয়ার খুলে দেওয়া হয়। সেই অনুশীলনে নেইমার বেশ কিছুক্ষণ আলাদা করে পেনাল্টি শুটআউট অনুশীলন করেন। সবকয়টি শট গোলকিপারের বাঁদিক দিয়ে মারলেন। গোলও হয়েছে। পরদিন ম্যাচে ৭১ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। বলটা বসিয়ে নেইমার গোলকিপারের বায়ে মারলেন গোল হয়ে গেল। আগের দিনের দেখা অনুশীলন বদল দিলেন নেইমার। নেইমার পেনাল্টি পেলে খুব আত্মবিশ্বাসের সঙ্গেই গোল করেন। বুঝা যাবে না কোথায় বলটা রাখবেন।
রবিবার রাতে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচেও নেইমার পেনাল্টি পেয়েছেন, গোলও করেছেন। গোলকিপারকে বুঝতেও দেননি। ব্রাজিল ৩-০ গোলে ভেনেজুয়েলাকে হারিয়ে দাপুটে সুন্দর সূচনা করেছে।
রবিবার রাত ৩টায় খেলা শুরু হয়েছে। এই রাতে জেগে খেলা দেখা কঠিন। তার পরও বাংলাদেশে ফুটবল পাগল মানুষ আছেন। যারা ফুটবল সৌরভ নিতে পছন্দ করেন। নেইমারের ছন্দময় ফুটবল দেখেছেন।
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় মানে গারিঞ্চা স্টেডিয়ামের সবুজ গালিচায় ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ব্রাজিলের হাতেই ছিল। নেইমার ছিলেন ম্যাচের শক্তি। মাঠে নামার আগে ডজন ফুটবলার কোভিডে আক্রান্ত ভেনেজুয়েলা পরে ১৬ ফুটবলার এনে দল শক্তিশালী করলেও নেইমারদের দাপুটে ফুটবলের কাছে টিকতে পারেনি।
প্রথমার্ধে মারকিনিয়োস গোল করে এগিয়ে দেন, নেইমার পেনাল্টিতে গোল করেন ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা নেইমার। শেষ ক্ষণে বারসোবা ম্যাচের তৃতীয় গোল করেন। ১৯৭৫ সালের পর ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকায় আর হারেনি ব্রাজিল। পেরুর কাছে শেষ বার হেরেছিল ব্রাজিল। ১৭ জুন সেই পেরুর বিপক্ষে ব্রাজিলের ম্যাচ।
