g সাঈদ সাহেদুল ইসলাম
কেউ বলে না কবি তাকে! যায় কি সেটা মানা?
কবির লেবাস শরীর জুড়ে দেখিস না রে কানা?
তাই সে নিজে নামের আগে দেয় বসিয়ে ‘কবি’,
কলম হাতে নিজকে ভাবে ‘কাজী’র গুরু ‘রবি’!
কেউবা আছে, যাদের হাতে ছন্দ মরেই ভাজা,
সেও দেখুন নিজকে দাবি করছে ‘ছড়ার রাজা’!
নামের আগে ‘বিশিষ্ট’ যোগ—সঙ্গে ‘ছড়াকার’!
বলুন এবার তাকে বলার কার কী আছে আর?
শেষ কি এতে কেউবা নিজে বিশাল সাহিত্যিক,
খুব দূরে নয় সবখানে তা দেখতে পাবেন ঠিক!
বইমেলাতে ওদের বইয়ের সংখ্যা তো নয় কম,
দিচ্ছেন অটোগ্রাফও ওরা বিক্রি যে একদম...!
প্রচার হলেই প্রসার বেশি—মিথ্যে নয় সে কথা
অখাদ্য বই; খাদ্যরূপেই বেশ চলে তাই—যথা।
কেউ বা তাদের দিই বাহবা—এটাই যখন ঘটে,
প্যাঁচাল বাদে শুভেচ্ছা দিই তারাই লেখক বটে!
