ঢোল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৫

g সঞ্জয় সরকার

করতে এসে লেখালেখি

হয়ে গেছি কী যে—

পরের বদল পেটাচ্ছি আজ

নিজের ঢোলই নিজে!

 

একটা-দুইটা লেখা যদি

হয় পেপারে ছাপা

বগলদাবা করার পরই

শুরু করি চাপা।

 

বইমেলার মাঠ সরব রাখি

পুরাই আমি একক

চাপার জোরে আমিই এখন

সবচে বড় লেখক!

 

ভাবছি কিছু খরচা করে

বাগিয়ে নেব ক্রেস্ট

বলবো পরে, আর পারি না—

চাইছি এখন রেস্ট!