কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাস্টার্সের ভর্তি ফি কমানো ও করোনাকালীন আবাসিক হলের ফি মওকুফের দাবিতে মানববন্ধন করেছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এ মানববন্ধন করেন তারা। বক্তারা বলেন, করোনা দুর্যোগের সময়ে মানবিক দিক বিবেচনা করে প্রশাসনকে অবশ্যই মাস্টার্সের নামমাত্র ভর্তি ফি নির্ধারণ করতে হবে এবং আবাসিক শিক্ষার্থীদের সিট ভাড়া মওকুফ করতে হবে। পরে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, বিষয়টি নিয়ে উপাচার্য মহোদয়ের সঙ্গে আলোচনা করব।
