কেশবপুর (যশোর) সংবাদদাতা
কেশবপুরে বড়েঙ্গা গ্রামের পুকুর থেকে সোমবার সকালে কাঠ ব্যবসায়ী মোসলেম উদ্দিন মোল্লার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঐ গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে মোসলেম উদ্দিন মোল্লা ভোরে বাড়ি থেকে গাছ কেনার জন্য বের হয়ে যান। সকালে বাড়ির অদূরে একটি পুকুরের পানিতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরিবার দাবি করেছে, ১ লাখ টাকা নিয়ে গাছ কেনার জন্য ভোরে মোসলেম উদ্দিন বাড়ি থেকে বের হন। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য লাশ করে যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
