নাসিরনগরে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০২১, ২০:৫৬

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

নাসিরনগরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আনন্দ মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চাতলপাড় চকবাজারের দোকানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ মিয়া চাতলপাড় ইউনিয়নের রতনপুর মধ্যপাড়ার হাসু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, চাতলপাড় চকবাজারের ওয়ার্কশপে নৌকার বডিতে ঝালাই দেওয়ার সময় আনন্দ মিয়া বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।