মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা
মুকসুদপুরে শান্তি বেগম (৪০) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার সময় উপজেলার বাটিকামারী মধ্য পাড়া রাস্তার পাশে রায়ের বাড়ির ফাঁকা জায়গা থেকে লাশ উদ্ধার করা হয়। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঐ নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
