রংপুর চেম্বারের নতুন সভাপতি মোস্তফা সোহরাব

আপডেট : ১৪ জুন ২০২১, ২১:০০

স্টাফ রিপোর্টার, রংপুর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রংপুরের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। তিনি ২০২১-২০২৩ মেয়াদে আরসিসিআইয়ের নেতৃত্ব দেবেন। সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আজিজুল ইসলাম মিন্টু। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনজুর আহমেদ আজাদ। সোমবার রংপুর চেম্বার ভবনের আরসিসিআই বোর্ড রুমে নির্বাচনি ফলাফল ঘোষণা করে এই তথ্য জানিয়েছেন আরসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহিম। এ সময় তিনি বলেন, প্রত্যেক পদের বিপরীতে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।