আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
আক্কেলপুরে প্রাচীন আমলের মূল্যবান একটি সরস্বতী মূর্তি উদ্ধার করেছে থানাপুলিশ। রবিবার রাত সাড়ে ১১টায় উপজেলার দেওড়া জোর্য়াদ্দারপাড়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। দেওড়াগ্রামবাসী সূত্রে জানা গেছে, ঐ গ্রামের রহমানের পুকুর থেকে মাটি কেটে রানা তালুকদারের জমি ভরাট করা হয়। রবিবার রানা তালুকদার তার জমিতে কলা গাছ রোপণ করছিলেন। তিনি জমির একাংশে কলা গাছ লাগানোর জন্য মাটিতে কোদালের কোপ দেন। তখন মাটির নিচে একটি মূর্তি দেখতে পান। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, কলাগাছ লাগনোর জন্য মাটি খোঁড়ার সময় রানা তালুকদার একটি সরস্বতী মূর্তি পেয়েছিলেন। তিনি আমাদের কাছে মূর্তিটি দিয়েছেন। এই মূর্তিটি প্রাচীন আমলের। দাম কোটি টাকারও বেশি।
