সস্তা ছড়া

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৬

g শিমুল শাহিন

 

সিঙ্গারা, চা, সমুচা আর একখানা পিস চপ,

যাচ্ছে পাওয়া দশ টাকাতে নয়তো এটা ঢপ!

স্বপ্ন ভেবে ফেলবেন নাকি আপনি দীর্ঘ নিঃশ্বাস,

এত্ত খুশির খবর তবুও করছে না কেউ বিশ্বাস!

 

শায়েস্তা খাঁর আমলে কি পাওয়া যেত এমন?

দামে সস্তা, সুস্বাদু খাবার টিএসসিতে যেমন!

খবর পেলে বিদেশিরা আসতেও পারে খোঁজে,

উঠতে পারে নামটা তার, রেকর্ড বুক গিনেজে!

 

অনলাইনে চলছে চর্চা, ভীষণ ভাইরাল এই নিউজ,

এক নিমিষেই পেরিয়ে গেছে কোটি কোটি ভিউজ!

জনগণের ঠোঁটে মুখে আজি তাহার জয়গান,

ইতিহাসের পাতায় লেখা থাকুক—তার এই অবদান!

টিএসসিতে খাবারের দাম শুনছি ভীষণ সস্তা,

সাভার থেকে রওনা দিয়েছি খেতে সাধের নাস্তা!

রাজশাহী