এ কেমন রাস্তা!

আপডেট : ১৪ জুন ২০২১, ২১:১৩

নেত্রকোনা শহরের বনোয়াপাড়া থেকে রামপুর বাজার পর্যন্ত রাস্তা একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নেত্রকোনা থেকে কিশোরগঞ্জ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম যাওয়ার জন্য এটাই একমাত্র রাস্তা। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টির ফলে রাস্তার বড় বড় গর্ত ডুবে যায়। যার ফলে রাস্তাটি এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রতিদিনই যানবাহন উলটে যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটছে। এ অবস্থায়, উল্লিখিত রাস্তা সংস্কারের জন্য আশু ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মো. মারুফ হাসান জয়

রামপুর, নেত্রকোনা