করোনা মোকাবিলায় কেভিনকেয়ারের সুরক্ষাসামগ্রী প্রদান

আপডেট : ১৪ জুন ২০২১, ২১:২৯

 

চলমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯-এর প্রভাব মোকাবিলায় এফএমসিজি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেভিনকেয়ার বাংলাদেশ প্রাইভেট লিমিটেড তিনটি হাসপাতালকে সুরক্ষাসামগ্রী অনুদান প্রদান করেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইডিসিএইচ) এবং ন্যাশনাল ইনস্টিটিউশন অব ক্যানসার রিসার্চ হাসপাতালকে (এনআইসিআরএইচ) অনুদান প্রদান করে প্রতিষ্ঠানটি। এনআইসিআরএইচের ডিরেক্টর অধ্যাপক ডা. কাজী মুসতাক হোসাইনের হাতে সুরক্ষাসামগ্রী তুলে দেন কেভিনকেয়ার বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার সুমাইয়া আহমেদ। —প্রেস বিজ্ঞপ্তি