মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফরম ‘এমবিএল রেইনবো’

আপডেট : ১৪ জুন ২০২১, ২১:২৯

 

‘এমবিএল রেইনবো’ নামে ডিজিটাল ব্যাংকিংসেবা কার্যক্রম শুরু করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ব্যাংকিংসেবা দ্রুত, নিরাপদ এবং সহজ করতে মার্কেন্টাইল ব্যাংকের নেওয়া এই উদ্যোগ ইতিমধ্যে গ্রাহক গ্রহণযোগ্যতা পেয়েছে। গ্রাহকরা স্মার্টফোনের মাধ্যমে গুগল প্লেস্টোর ও অ্যাপল স্টোর থেকে ‘এমবিএল রেইনবো’ অ্যাপটি ডাউনলোড করতে পারেন। তারপর যে কোন স্থান থেকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক ব্যাংকিং কাজই সম্পাদন করতে পারবেন। গ্রাহকরা ‘এমবিএল রেইনবো’-এর মাধ্যমে আরো যেসব ব্যাংকিংসুবিধা পাচ্ছেন তা হলো—তাত্ক্ষণিক এমবিএল টু এমবিএল অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার, বিইএফটিএনের মাধ্যমে যে কোন ব্যাংকে ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল পেমেন্ট, এমবিএল ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট, অনলাইন কেনাকাটা, কিউআর মার্চেন্ট পেমেন্ট, মোবাইল টপ আপ, কিউআর কোডের মাধ্যমে টাকা উত্তোলন, ভ্রমণ ও বিনোদনসহ আরো অনেক কিছুর টিকিট কেনা ও বুকিংসুবিধা। এছাড়াও নানান সুবিধা থাকছে ‘এমবিএল রেইনবো’তে। —প্রেস বিজ্ঞপ্তি