ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম নর্থ জোনের উদ্যোগে শরিয়াহ সচেতনতা সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা
০০০
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে নরসিংদীর রায়পুরায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য সম্প্রতি চিকিত্সাসেবার আয়োজন করা হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ চিকিত্সাসেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ
০০০
দেশের করোনা মহামারিতে রোগী ব্যবস্থাপনায় সহযোগিতার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ফোটন ব্রান্ডের অ্যাম্বুলেন্স প্রদান করেছে এসিআই মটরস। সোমবার ডিএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের হাতে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী এবং নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস
০০০
সিভিসি ফাইন্যান্স লিমিটেড গতকাল একটি চুক্তি সইয়ের মাধ্যমে মার্চেন্ট ব্যাংক সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে। সিভিসি ফাইন্যান্সের এমডি সৈয়দ মিনহাজ আহমেদ, ডিএমডি শাহ ওয়ারেফ হোসেন, সিএপিএম অ্যাডভাইজরির এমডি ও সিইও তানিয়া শারমিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
