সোনারগাঁয়ে জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ১৪ জুন ২০২১, ২১:৩৮

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সফিকুল ইসলাম মোল্লা নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। সে রাষ্ট্রবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। গতকাল সোমবার সকালে তাকে ঐ মামলায় আদালতে পাঠানো হয়। এর আগে রবিবার দুপুরে নানাখী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।