চট্টগ্রামের পাহাড়ে ৩৭০টি অবৈধ বাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন

আপডেট : ১৪ জুন ২০২১, ২১:৫৯

 

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পাহাড়ে অবৈধ বসবাসকারীদের ৩৭০টি বাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার দিনভর অভিযান পরিচালনা করে এসব বাড়ি উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছয় জন ম্যাজিস্ট্রেট তিনটি দলে ভাগ হয়ে অভিযান পরিচালনা করেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুরুল্লাহ নূরী, মেট্রোপলিটন ও জেলা পুলিশের ১৫০ সদস্য অভিযানে অংশ নেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, প্রায় ৩০০ জনবল ও তিনটি এক্সকাভেটরের সহায়তায় বায়েজিদ লিংক রোডের মহানগর অংশে ১১০টি, সীতাকুণ্ড অংশে ৭০টি এবং হাটহাজারী অংশে ১৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অধিকাংশ স্থাপনা টিনের তৈরি। কিছু সেমিপাকা এবং পাকা সীমানাদেওয়াল উচ্ছেদ করা হয়েছে।