শোক সংবাদ

আপডেট : ১৪ জুন ২০২১, ২২:০০

এমদাদুল হক দুল

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক দুল (৫৬) সোমবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ডোমার পৌরসভার পাঠানপাড়া এলাকার মৃত হেজার উদ্দিনের ছেলে। তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী ও ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদমাগরিব মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।