যুক্তরাষ্ট্রের সম্মানজনক ‘প্রেসিডেন্টস এডুকেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে চট্টগ্রামের বাঁশখালীর মেয়ে ওয়ারিশা আলম। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে গত ১১ জুন কমনওয়েলথ অ্যাভিনিউ এলিমেন্টারি স্কুলে এক অনুষ্ঠানে তাকে অ্যাওয়ার্ড লেটার ও সার্টিফিকেট প্রদান করা হয়। ওয়ারিশা বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পালেগ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আইটি বিশেষজ্ঞ অহিদুল আলমের মেয়ে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত এই চিঠি ও সনদ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের কাছে বহুল আকাঙ্ক্ষিত হিসেবে বিবেচিত। এছাড়াও মেধাবী ওয়ারিশা যুক্তরাষ্ট্রের এডুকেশন ডিস্ট্রিক্ট মনোনীত ম্যাগনেট স্কুল থমাস স্টার কিং মিডল স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। উল্লেখ্য, ম্যাগনেট স্কুলগুলোতে কেবল বিশেষ মেধার অধিকারী শিক্ষার্থীদের ভর্তি করানো হয়ে থাকে। ওয়ারিশা মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চায়। এজন্য সে সকলের দোয়াপ্রার্থী।
