সিলেটে ইদানীং অনলাইনে প্রতারণার মাধ্যমে বিক্রি হচ্ছে ছিনতাইকৃত মালামাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ। প্রতারক চক্র দামি ব্র্যান্ডের মোবাইলের ছবি আপলোড করে বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে টাকা। তারা ব্র্যান্ডের মোবাইলটির ছবি দিয়ে গ্রাহককে বিকাশে অগ্রিম টাকা পাঠাতে বলে। পরে কোনো এক ঠিকানা ব্যবহার করে বলে বাকি টাকা পরিশোধ করে যেন মোবাইলটি নিয়ে যান। গত রবিবার অপরাধী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. শামীম মিয়া, সোলেমান, রুবেল, ছাইদ উল্লাহ, আইনুল হক, বেলাল আহমেদ ও আইয়ুব আলী।
গতকাল সোমবার মহানগর পুলিশ জানায়, মোগলাবাজার থানা পুলিশ চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী অপরাধী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাই কাজে ব্যবহূত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
