‘নোভাভ্যাক্সের করোনার টিকা ৯৩ শতাংশের বেশি কার্যকর’

আপডেট : ১৫ জুন ২০২১, ০০:১৯

করোনা ভাইরাসের বিরুদ্ধে নোভাভ্যাক্স টিকা ৯৩ শতাংশেরও বেশি কার্যকর। গতকাল সোমবার এমন দাবি করেছে আমেরিকার ওই টিকা প্রস্তুতকারী সংস্থা নোভাভ্যাক্স ইনকর্পোরেশন। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি আমেরিকা এবং মেক্সিকোর ১১৯ টি শহরে ৩০ হাজারের বেশি স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষায় দেখা গেছে যে নোভাভ্যাক্স টিকা ৯৩ শতাংশের বেশি কার্যকর। যাদের অবস্থা খুব খারাপ তাদের ক্ষেত্রে ৯১ শতাংশ এবং যাদের অবস্থা মোটামুটি তাদের ক্ষেত্রে ১০০ শতাংশ কার্যকর বলে সংস্থাটি জানায়। সংস্থার প্রেসিডেন্ট স্ট্যানলি সি ইরেক জানিয়েছেন, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে টিকার ছাড়পত্রের জন্য আবেদন করবেন। ছাড়পত্র পেলে প্রতি মাসে ১০ কোটি এবং চলতি বছরের শেষে মাসে ১৫ কোটি টিকা উত্পাদনের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানিয়েছে আমেরিকার মেরিল্যান্ডের ওই সংস্থাটি। -রয়টার্স