হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম গ্রেফতার

আপডেট : ১৫ জুন ২০২১, ১৩:১২

হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। যাত্রাবাড়ী থানা এলাকার একটি মাদ্রাসা থেকে সোমবার (১৪ জুন) রাতে তাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ইত্তেফাক/এমএএম