বিনোদন রিপোর্ট
শাপলা মিডিয়ার প্রযোজনায় শাকিব খানের সাথে শাহেনশাহ ছবিটি রিলিজ পেতে যাচ্ছে। জাজ মাল্টিমিডিয়ার বাইরে নুসরাত ফারিয়া কতটা কমফোর্ট পাচ্ছেন কাজ নিয়ে তা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। তবে জাজের বাইরে শাহেনশাহ ছবিই হবে নুসরাত ফারিয়ার প্রথম চলচ্চিত্র। শাকিবের সাথে নুসরাতের অনস্ক্রিন রসায়ন যে খুব দারুণ জমবে তা বোঝা গেল তাদের বিজ্ঞাপন চিত্রে। নুসরাত ফারিয়া বলেন, ‘এত অল্প সময়ে এমন দারুণ রেসপন্স পাবো ভাবিনি। ছবিটা নিয়ে তাই আমি খুব আশাবাদী।’ শাহেনশাহ ছবির শুটিংয়ের কাজ আজ শেষ হচ্ছে। এরপর বাকি কাজ শেষ করে খুব শিগগিরই রিলিজ দেওয়া হবে। এদিকে এরই ভেতরে নুসরাত ফারিয়ার ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৬ মিলিয়ন পার করেছে। ফারিয়া বলেন, ‘এটা আমার ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা। যাদের জন্য আমি কাজ করি।’
আগামী ছবি নিয়ে এখনই ভাবছেন না। এমনকি আবারো জাজের ব্যানারে কাজ করবেন কি-না, এমন প্রশ্নে নুসরাত ফারিয়া বলেন, ‘আমি তো জাজ থেকে কোনো রাগারাগি করে বের হইনি। কিছুদিন আগেও আজিজ ভাইয়ের সাথে দেখা হলো। সবকিছু ঠিক থাকলে আবারো কাজ হতে পারে।’
