ষষ্ঠ শ্রেণির পড়াশোনা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

আপডেট : ১৫ জুন ২০২১, ১৯:২৫

সুধীর বরণ মাঝি, শিক্ষক

হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর

নিচের উদ্দীপক চিত্রটি লক্ষ করো এবং  ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।

১০।  উদ্দীপকের ২নং চিত্রে ব্যবহূত প্রতীকটি কোন সংগঠনের?

(ক) ব্লু বার্ড (খ) রোভার

(গ) স্কাউট   (ঘ) গার্ল গাইড

১১। উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য হলো-                                                                                                                             

(i) প্রতীকগুলোর সবগুলোই ছেলেদের সংগঠনের 

(ii) চিত্র-১ এর চিহ্নটি ছেলে মেয়ে উভয় সংগঠনের                                                             

(iii) চিত্র-৩ উদ্দীপকে উল্লেখিত সংগঠনের মূলমন্ত্র

নিচের কোনটি সঠিক?   

(ক) i ও ii        (খ) i ও iii 

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

১২। স্কাউট  এবং গার্ল গাইডের মূলনীতি হলো-

(ক) সদা প্রস্তুত 

(খ) বন্ধু     

(গ) পরের উপকার করা

(ঘ) বিশ্বাসী                                                                                           ১৩। লর্ড ব্যাডেন পাওয়েলের জন্ম কত সালে?

(ক) ১৮৫৭                 (খ) ১৮৯০

(গ) ১৯৫৭ (ঘ) ১৯৬০

১৪। স্কাউটের জনক কে ?

(ক) রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল   

(খ) এগনেস  ব্যাডেন পাওয়েল 
(গ)
ডোনাল্ট হেনরি                                    (ঘ) মাদার তেরেসা

১৫। রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল কোন দেশে জন্মগ্রহণ করেন?

(ক) ফ্রান্স        (খ) ইংল্যান্ড 

(গ) যুক্তরাষ্ট্র     (ঘ) কানাডা

১৬। স্কাউট আন্দোলনের মূল নীতি-

(i) স্রষ্টার প্রতি কর্তব্য পালন 

(ii) অপরের প্রতি কর্তব্য পালন

(iii) নিজের প্রতি কর্তব্য পালন

 নিচের কোনটি সঠিক?                                                                                                                                                                 

(ক) i ও ii       (খ) i ও iii             

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

১৭। স্কাউট কয়টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত?                                                                                                                                                

(ক) ২টি(খ)৩টি(গ) ৪টি (ঘ) ৫টি

১৮। বাংলাদেশে কখন স্কাউটিং ও গার্ল গাইডিং কর্মসূচি চালু হয়?                                                                                          

(ক) ১৯৭২       (খ) ১৯৭৩ 

(গ) ১৯৭৪       (ঘ) ১৯৭৫                                                                                                    

১৯। বিশ্ব ভ্রাতৃত্বের ইঙ্গিত প্রকাশ পায় কোনটির মাধ্যমে?

(ক) কনিষ্ঠ আঙ্গুলের বন্ধনে

(খ)  দুই হাতের বন্ধনে 

(গ) দুই আঙ্গুলের বন্ধন 

(ঘ) তিন আঙ্গুলের বন্ধনে

উত্তর:১০ (ঘ), ১১ (গ), ১২ (ক), ১৩ (ক), ১৪(ক), ১৫ (খ), ১৬ (ঘ), ১৭ (খ), ১৮ (ক), ১৯ (গ)