স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। এর বাইরে স্পেন তিন বার ইউরো কাপও ঘরে তুলেছিল। স্পেনের খেলা হলে বাড়তি একটা চোখও থাকে দর্শকের। কারণ এখানে অনেক ভালো ভালো ফুটবলার খেলে গেছেন। কিন্তু এত খ্যাতির স্পেন এবার ইউরোতে গিয়ে প্রথম ম্যাচেই গোলশূন্য ড্র করেছে সুইডেনের বিপক্ষে। এই ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় ছিল স্পেন বল পজেশনে ৮৫ পারসেন্ট এগিয়ে ছিল। এমন ম্যাচে যে কেউ বলবে স্পেন জিতবেই। কিন্তু সেই ম্যাচ না জেতার কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হলো। একটি শট করেও গোল হয়নি একটি। সেই হিসাবে সুইডেনই ভালো করেছে। বল দখলের লড়াইয়ে মাত্র ১৫ পারসেন্ট। সুইডেন তার হিসাবে মনস্তাত্ত্বিক জয়ই বলতে পারে।
পাশের পসরা সাজিয়েও লুইস এনরিকের ‘টিকিটাকা’ ফুটবল সুইডেনের রক্ষণে গিয়ে বারবার ব্যর্থ হয়। সেভিয়ার মাঠে নিজেদের চিরচেনা ফরমেশন ৪-৩-৩-এ খেলা শুরু করে স্পেন। ম্যাচের প্রথমার্ধে সুইডেন ২০টি মাত্র পাশ খেলতে পেরেছে। স্পেন খেলেছে ১৩৯টি পাশ। তবু গোল আদায় করে নিতে পারেনি এনরিকের দল।
ইউরো ‘ই’ গ্রুপের অপর ম্যাচে স্লোভাকিয়া ২-১ গোলে হারিয়েছে পোল্যান্ডকে। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দুই হলুদ কার্ড দেখে পোল্যান্ডের ক্রায়োজিকের মাঠ থেকে বের হয়ে গেলে আর ঘুরে দাঁড়াতে পারেনি পোল্যান্ড। প্রথমার্ধে স্লোভাকিয়ার রবার্ট ম্যাকের শট সাইডবারে লেগে পোলিশ গোলকিপার শেজনির পায়ে লেগে জালে জড়িয়ে যায়। এতে সম্পূর্ণ দায় ছিল গোলরক্ষক শেজনির। ইউরো ফুটবল ইতিহাসে গোলক্ষক হিসেবে আত্মঘাতী গোলে জায়গা করে নিলেন শেজনি। দ্বিতীয়ার্ধের শুরুতে লিনেত্তির গোলে সমতায় ফেরে পোলিশরা। আর ৭৪ মিনিটে জয়সূচক গোল করেন স্লোভাকিয়ার মিলান স্কিনিয়ার।
