g বিনোদন রিপোর্ট
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত ছবির চূড়ান্ত তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকাটি প্রকাশ করেছে। এবার করোনার কারণে অধিকসংখ্যক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর চলচ্চিত্রে মেধা ও সৃজনশীলতাকে উত্সাহিত করা, দেশের সংস্কৃতি, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা এবং রুচিশীল শিল্পমানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা হিসেবে এই অনুদান দেওয়া হয়। ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মতিক্রমে নির্বাচিত অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে জাহাঙ্গীর হোসেনের ‘ক্ষমা নেই’, নঈম ইমতিয়াজের ‘সাড়ে তিন হাত ভূমি’, অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’, এফ এম শাহীনের ‘মৃত্যুঞ্জয়ী’ জয়া আহসানের রইদ’ অরুন চৌধুরীর ’জলে জ্বলে’, আশুতোষ ভট্টাচার্যের ‘দেশান্তর’, কাজী হায়াতের ‘জয় বাংলা’ মীর্জা শাখাওয়াতে ‘ভাঙন’সহ মোট ২০টি চলচ্চিত্র।
