নান্দাইলে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:২০

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল্লাহ  নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে রাজগাতি ইউনিয়নের খলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ খলাপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। স্থানীয়রা জানান, ঐ গ্রামের আব্দুল্লাহ, বাচ্চু মিয়া ও রফিকুল ইসলাম মিলে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খালে মাছ ধরছিল। হঠাত্ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আব্দুল্লাহ মারা যায়। অন্য দুই জন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। উপজেলার রাজগাতী ইউপি চেয়ারম্যান মো. রুকন উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।